শিরোনাম :
সিলেটে জিএসসি ইউকে’র ‘ওমেন এমপাওয়ার প্রজেক্ট’-এর সনদ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শাহ্ খুররম ডিগ্রী কলেজে ভবন বরাদ্দ- মুক্তাদিরের প্রতি কৃতজ্ঞতা ও দোয়া মাহফিল এবার ইউনিয়ন পরিষদ এর নির্বাচন কবে-জানা গেল মির্জা ফখরুল হোটেল শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কর্মীসভা অনুষ্ঠিত সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ১৫২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সুনামগঞ্জ সদর উপজেলার দিরাই রাস্তা সংলগ্ন মদনপুর এলাকায় কার্ভাডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত হয়েছেন।

বুধবার (২৩ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অটোরিকশা চালক জিয়াউল ইসলাম (২৫) সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মরজাদ টেকেরবাড়ি গ্রামের শাবাজ আলীর ছেলে।

এ দুর্ঘটনায় ৫ যাত্রী আহত হয়েছেন। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

আহতদের নাম জানা যায়নি তাৎক্ষণিকভাবে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১টার দিকে মদনপুর এলাকায় সুনামগঞ্জগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে ছাতকগামী একটি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোচালক মারা যান। আহত হন সিএনজিতে থাকা ৫ যাত্রী।

খবর পেয়ে থানাপুলিশ ও ফায়ার সার্ভিসের টিম এসে স্থানীয়দের সহযোগিতায় হতাহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।

শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ জিসান রহমান নাবিক সিলেটভিউ-কে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা গিয়ে ঘটনাস্থল থেকে অটোচালকের লাশ উদ্ধার করেছি।
জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহমদ সিলেটভিউ-কে বলেন- দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি জব্দ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain