শিরোনাম :
সিলেটে জিএসসি ইউকে’র ‘ওমেন এমপাওয়ার প্রজেক্ট’-এর সনদ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শাহ্ খুররম ডিগ্রী কলেজে ভবন বরাদ্দ- মুক্তাদিরের প্রতি কৃতজ্ঞতা ও দোয়া মাহফিল এবার ইউনিয়ন পরিষদ এর নির্বাচন কবে-জানা গেল মির্জা ফখরুল হোটেল শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কর্মীসভা অনুষ্ঠিত সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

চার দফা দাবিতে মেডিকেল এ্যাসিস্ট্যান্ট স্কুলের শিক্ষার্থীরা সিলেটে রাস্তায়

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ১৪৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ ::এদিকে চার দফা দাবি আদায়ের লক্ষ্যে সিলেট বিভাগসহ সারা দেশের মেডিকেল এ্যাসিস্ট্যান্ট স্কুলের শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের ধর্মঘট করছে।

ইন্টার্নশীপ বহাল এবং অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধনসহ চার দফা দাবিতে সিলেটে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে মেডিকেল এ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের শিক্ষার্থীরা।

 

রবিবার (২৭ আগস্ট) দুপুরে সিলেটের সিভিল সার্জন কার্যালয়ের সামনের রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সরকারের কাছে তাদের চারদফা দাবি তুলে ধরে।

 

দাবিগুলোর মধ্যে রয়েছে, ইন্টার্নশীপ বহাল সহ অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন, এ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে অবিলম্বে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন, কর্মসংস্থান সৃজন এবং দ্রুত নিয়োগ ও বঙ্গবন্ধুর ৫ম বার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষা প্রদান।

চার দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

 

এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিডিএমএ এর অতিরিক্ত মহাসচিব ডা. প্রদীপ কুমার দাস, সিলেট জেলা বিডিএমএ-এর সাধারণ সম্পাদক ডা. শিব্বীর আহমদ, বিডিএমএ – এর সিলেট বিভাগীয় নেতা ডা. আকিজ আহমদ, ডা. সফিক আহমদ প্রমুখ।

এদিকে চার দফা দাবি আদায়ের লক্ষ্যে সিলেট বিভাগসহ সারা দেশের মেডিকেল এ্যাসিস্ট্যান্ট স্কুলের শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের ধর্মঘট করছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain