শিরোনাম :
খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

সিলেট জালালাবদে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ১৭৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেট নগরের জালালাবদে ট্রাক চাপায় বাদশা মিয়া (২২) নামে এক মটরসাইকেল চালক নিহত হয়েছেন। রবিবার (২৭ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে জালালাবাদ থানাধীন সুনামগঞ্জ রোডের ধনপুর পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাদশা সিলেটের জালালাবাদ থানার নোয়াগাও এলাকার আনিস আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে জালালাবাদ থানার ধনপুর পয়েন্টে সুনামগঞ্জ থেকে আসা একটি ট্রাকের সাথে মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন বাদশা।

জালালাবাদ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম রোকন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। ঘটনার পরে থেকে ঘাতক ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছে। তাদের আটকের চেষ্টা চলছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও মোটরসাইকেল পুলিশের হেফাজতে রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain