শিরোনাম :
খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

সাদাপাথরে পানিতে ডুবে পর্যটকের মৃ ত্যু

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ১৭৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথরে পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। তার নাম জয় (২৫)। তিনি ঢাকা মগবাজারের বাসিন্দা ছিলেন।

সোমবার (২৮ আগস্ট) বেলা আড়াইটায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জয় সাদাপাথরে গোসল করতে নেমেছিলেন। এ সময় পানির প্রচন্ড স্রোতে তিনি আর স্থির থাকতে পারেননি। মূহুর্তেই পানির নিচে তলিয়ে যান। পরে সেখানে উপস্থিত ও তার সঙ্গের লোকজন খোঁজাখুঁজি করে প্রায় ১৫ মিনিট পরে তাকে পান। পরে তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার সাকেরা খাতুন লিপি সিলেটভিউ-কে জানান, পানিতে ডুবে জয় নামে একজনের মৃত্যু হয়েছে। মরদেহ আমাদের এখানে আছে। তবে সঙ্গে লোকজন দেহকে সিলেটে নিয়ে যেতে চাচ্ছেন। পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain