শিরোনাম :
শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী, যাবেন ওসমানী হাসপাতালে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সিলেটস্থ শান্তিগঞ্জ সমিতি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জন্মাষ্টমী উদ্‌যাপনে পুলিশের সর্বাত্মক সহযোগিতা থাকবে: পুলিশ কমিশনার সিলেটে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৫ সদস্য আটক সিলেট মহানগর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল নবম পে-স্কেল অনুমোদন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারি সমিতি সিলেটে ট্রিপল মার্ডার: ‘স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে’ আশা, সুষ্ঠু বিচার না হলে পরবর্তী সিদ্ধান্ত

জোহানেসবার্গে পাঁচতলা ভবনে আগুন, নিহত বেড়ে ৭৩

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ২৯১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক :: দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরের কেন্দ্রস্থলে একটি পাঁচতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৭৩ জনের মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে , দগ্ধ হয়েছেন অর্ধশতাধিক মানুষ তবে আগুন লাগার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

মিউনিসিপ্যাল ​​সরকার জানিয়েছে, এটি দক্ষিণ আফ্রিকার সবচেয়ে খারাপ একটি ট্র্যাজেডি। স্থানীয় গণমাধ্যম এবং উদ্ধারকর্মীদের বরাত দিয়ে সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

আগুনে দগ্ধদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলেও জানান রবার্ট। এদিকে স্থানীয় কর্তৃপক্ষের বরাতে বিভিন্ন গণমাধ্যম বলছে, আগুন প্রায় নিভিয়ে ফেলা হলেও ওই ভবনটি থেকে এখনও ধোঁয়া বের হচ্ছে।

টিভিতে প্রচারিত ফুটেজে দেখা গেছে, ভবনের আশপাশে ফায়ার সার্ভিসের অসংখ্য গাড়ি দাঁড়িয়ে আছে। এছাড়া সেখানে অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা হয়েছিল। আর ভবনটি পুলিশ ঘিরে রেখেছিল।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain