শিরোনাম :
খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

সিলেটে পুলিশের বিশেষ অভিযান : ৩৬ ঘণ্টায় গ্রেফতার ৩১

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের নির্দেশে সিলেটজুড়ে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিদের ধরতে বিশেষ অভিযান চালাচ্ছে পুলিশ। গত ৩৬ ঘণ্টায় বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত ৩১ আসামিকে পুলিশ গ্রেফতার করেছে।

বিষয়টি জানিয়েছেন জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা) মো. সম্রাট তালুকদার।

তিনি জানান- সিলেট জেলার অপরাধ দমন, আসামি গ্রেফতার ও সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় জেলাপুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া আসামির অনুপস্থিতিতে আদালতে বিচার প্রক্রিয়া যেন দীর্ঘসূত্রিতায় না গড়ায় সেজন্য গ্রেফতারি পরোয়ানা তামিলে জেলাপুলিশ সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে।

এরই ধারাবাহিকতায় গত ৩৬ ঘন্টায় সিলেট জেলার বিভিন্ন থানাপুলিশের অভিযানে ৫টি সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৩১ আসামিকে গ্রেফতার করা হয়। এর মধ্যে বিশ্বনাথে ৬, ওসমানীনগরে ৬, গোলাগগঞ্জে ৮, বিয়ানীবাজারে ২, কানাইঘাটে ৪, জৈন্তাপুরে ২ ও গোয়াইনঘাটে ৩ জন। পরে তাদের আদালতে প্রেরণ করে পুলিশ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain