শিরোনাম :
খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

সিলেট জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হলেন রেজাউল ইসলাম রেজা

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭৪৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বাংলাদেশ আওয়ামী যুবলীগ সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন সাবেক নন্দিত ছাত্রনেতা রেজাউল ইসলাম রেজা।শনিবার (২ সেপ্টেম্বর) সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের সই করা বিজ্ঞপ্তিতে সিলেট জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।

রেজা ছাত্রজীবন থেকেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের রাজনীতির সাথে সংশ্লিষ্ট। দলের প্রতি তার আনুগত্য ও কর্মতৎপরতার কারণে তাকে এ পদে মনোনীত করা হয়েছে।

উল্লেখ্য, রেজাউল ইসলাম রেজা বাড়ী সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার ৭ নং দেওকলস ইউনিয়নের মাইজ গাঁও । রেজার পুরো পরিবার দীর্ঘদিন থেকে আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত।

এ ব্যাপারে সিলেট জেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম রেজা বলেন, ‘পারিবারিকভাবেই আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক ভাবাদর্শ বিশ্বাস অন্তরে লালন করি। আমাকে মূল্যায়ন করার জন্য যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমেদ ভিপি ও সাধারন সম্পাদক শামীম আহমেদ ভাইয়ের কাছে আমি চিরকৃতজ্ঞ। তবে বিশেষ কৃতজ্ঞতা জানাই আমার অভিভাবক, সিলেটের মাটি ও মানুষের নেতা, সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র জননেতা আনোয়ারুজ্জামান চৌধুরীর প্রতি। আমি আমার উপর অর্পিত দায়িত্ব সঠিক ভাবে পালনের জন্য সকলের সহযোগিতা কামনা করছি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain