শিরোনাম :
খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

সিলেট মহানগর যুবলীগের সদস্য নির্বাচিত হলেন মো: নাঈম আহমদ

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২০৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: দীর্ঘদিন পর বাংলাদেশ আওয়ামী যুবলীগের সিলেট মহানগর শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২ সেপ্টেম্বর) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন করা হয়।

এ কমিটিতে সদস্য পদ পেয়েছেন মো:নাঈম আহমদ। এর আগে তিনি ২৩নং ওয়ার্ড ছাএলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ২৩নং ওয়ার্ড যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন। তিনি সিলেট মহানগর যুবলীগের প্রতিটি অনুষ্টানে নিরলস ভূমিকা ও দায়িত্ব পালন করে আসছেন। নাঈম আহমদ সিলেট মহানগর ২৩নং ওয়ার্ড এর সাদিপুর(২) নওয়াগাও এলাকার কৃতি সন্তান। এখান থেকেই সিলেট নগরীতে বেড়ে উঠা নাঈম আহমদ রাজনিতি ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনে তিনি দায়িত্ব পালন করেছেন। তাকে মহানগর যুবলীগ কমিটির সদস্য মনোনীত করায় কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক এবং সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এছাড়া সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সাধারন সম্পাদক মুসফিক জায়গিরদার, সিলেট মহানগর যুবলীগের নব নির্বাচিত যুগ্ন সাধারণ সম্পাদক সুবেদুর রহমান মুন্না ও নব নির্বাচিত গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম সুহেলের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। এছাড়াও যারা তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানান। দায়িত্ব পালনে সকলের অসহযোগিতা চান মো:নাঈম আহমদ।

প্রসঙ্গত- ২০১৯ সালের ২৯শে জুলাই সরাসরি ভোটের মাধ্যমে সিলেট মহানগর যুবলীগের আংশিক কমিটি গঠন করা হয়েছিল। যুবলীগের মধ্যে স্বচ্ছতা ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে কেন্দ্রের পক্ষ থেকে এ উদ্যোগ নেয়া হয়। এতে সভাপতি হয়েছিলেন সাবেক আহ্বায়ক আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক হন সাবেক যুগ্ম আহ্বায়ক মুশফিক জায়গীরদার।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain