শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত তারা মিয়ার মরদেহ হস্তান্তর সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের মানববন্ধন বৃহত্তর মদীনা মার্কেট ব্যবসায়ী সমিতির শপথ অনুষ্ঠানে সিসিক প্রশাসক প্যারিসে ‘নজরুলের চেতনায় নতুন বাংলাদেশের অভিযাত্রা’ শীর্ষক সেমিনার মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ফল প্রকাশের আগেরদিন মৃত্যু, সেই রেজা এসএসসিতে পেয়েছে ৪.১১ পর্তুগালে বিশ্বনাথবাসীর বর্ণাঢ্য প্রীতিসন্ধ্যা ও নৈশভোজ আফরোজ পলিমারের কর্মীদের নিয়ে আনন্দঘন আয়োজন, সম্মাননা পেলেন দীর্ঘদিনের সহকর্মীরা ফের ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে -নিহত-১ সিলেটে চারদফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ, ১৫ দিনের আল্টিমেটাম

জাতীয় জনতা পার্টির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭৮৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: জাতীয় জনতা পার্টির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) নগরীর বাগবাড়ি নরসিংটিলায় অনুষ্ঠিত হয়। সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক ও বিভাগীয় সমন্বয় কারী আকলিছ আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সিলেট জেলা কমিটির সাংগঠিক সম্পাদক আমিনুল ইসলাম বকুলের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও সিলেট জেলা কমিটির সভাপতি এডভোকেট তাহমিনুল ইসলাম খান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা কমিটির সহ সভাপতি সেলিম আহমদ চৌধুরী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তুহিন আহমদ খান, মহানগর কমিটির সাধারণ সম্পাদক শফিকুর রহমান শফিক, ইকবাল আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ চৌধুরী, দপ্তর সম্পাদক কিরণ দেবনাথ, আব্দুর রহিম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট তাহমিনুল ইসলাম খান বলেন, রাজনৈতিক প্রেক্ষাপটে এখন সময় এসেছে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ। এককভাবে কেউ ক্ষমতায় যেতে পারবেন না। সবার অংশগ্রহণে একটি সুষ্ট নির্বাচন হবে এটাই কাম্য। রাজনীতিবিদরা রাজনীতি করবেন একটি সমৃদ্ধ সংসদ দেশের জনগণকে উপহার দিবেন।
তিনি আরো বলেন, দেশ ও জনগণকে বাঁচাতে হলে সিন্ডিকেট ভাংতে হবে এবং সরকারকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি জনগণের ক্রয় সীমার মধ্যে রাখতে হবে। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় জনতা পার্টির নেতাকর্র্মীকে অংশ নেয়ার লক্ষে প্রস্তুতি নেয়ার আহবান জানান। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain