শিরোনাম :
খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

সিলেটে ৮ অনলাইন জুয়াড়ি আটক

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেটের কাজিরবাজার এলাকা থেকে ৮ অনলাইন জুয়াড়িকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকালে কোতোয়ালী থানার ওসি আলী মাহমুদের নির্দেশে লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাশেদ ফজল এর নেতৃত্বে কাজিরবাজার কাঠাল হাট জুয়ার বোর্ড থেকে অভিযান দিয়ে এই জুয়ারিদের আটক করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন এসআই অঞ্জন।

আটককৃতরা হলেন- কাজির বাজার এলাকার লালজি গৌরের ছেলে অর্নব গৌর (৩৪), মৃত সুনিল বিশ্বাসের ছেলে জীবন বিশ্বাস (৫০), কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে মো: বুলন মিয়া (৩৬), কুমিল্লা জেলার হদকরা গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে শহিদুল ইসলাম (৪২), রংপুর জেলার খিয়াপাড়া গ্রামের জিকরুল মিয়ার ছেলে আলমগীর মিয়া (৩৫), সুনামগঞ্জ জেলার মহিষখলা গ্রামের মো: কলিম উদ্দিনের ছেলে মো: সুহেল (২৫), কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রামের আনু মিয়ার উজ্জল মিয়া (৩০), সুনামগঞ্জ জেলার শেলবড়স গ্রামের আব্দুল হামিদের ছেলে শাহাদাত হোসেন (১৯) বর্তমানে তারা সিলেটের বিভিন্ন জায়গায় বসবাস করে আসছে।

এসময় রাশেদ ফজল বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ৮ অনলাইন জুয়াড়িকে আটক করা হয়। তারা মোবাইল ফোনের মাধ্যমে অনলাইন জুয়ার বিভিন্ন ওয়েব সাইড ব্যবহার করে অনলাইনে জুয়া খেলে আসছে। সূত্র: সিলেটভিউ

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain