শিরোনাম :
সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের র‌্যালী সম্মিলিত প্রচেষ্টায় সিলেটের অসমাপ্ত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন সম্ভব: মন্ত্রী আরিফুল হক চৌধুরী সাত বছর পর ইতালি থেকে ফিরছিলেন দেশে, মাঝপথেই প্রাণ গেলো বড়লেখার ফখরুলের সিলেটে হাসপাতালে জনতার হাতে ২ নারী আটক, ৬ মাসের কারাদণ্ড গোয়াইনঘাটে ভারতীয় মদসহ আটক ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে গেল শিক্ষার্থীরা, এবার নতুন ৬ দাবি ২ মাসেই উঠে গেল ৮৭ লাখ টাকার সড়ক, গোয়াইনঘাটে নিম্নমানের কাজের অভিযোগ কয়েস লোদীকে নাগরিক সংবর্ধনা শুক্রবার সিলেটে জামায়াত সমর্থিত ১৭ এডিশনাল পিপি-জিপি ও এপিপির পদত্যাগ এমসি কলেজে ধর্ষণ: সাইফুরের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন, ৪ জন খালাস

ভারতে গণপিটুনিতে নি হ ত সিলেটি যুবকের লা শ হস্তান্তর

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: মেঘালয় রাজ্যের ওয়েস্ট জৈন্তিয়া হিলস জেলার ডাউকি থানাধীন এলাকায় গণপিটুনিতে নিহত বাংলাদেশি এক যুবকের লাশ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

 

মঙ্গলবার রাত ১০টার দিকে সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে মরদেহটি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

নিহত জালাল উদ্দিন (১৮) সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলংয়ের মোহাম্মদপুর গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে।

 

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, জালাল উদ্দিন গত রোববার রাতে সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনাটিলা সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে ডাউকি শহরে যায়। সেখানে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লে স্থানীয় লোকজন তাকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে মঙ্গলবার রাতে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র কাছে হস্তান্তর করেন।

 

এ সময় গোয়াইনঘাট থানা পুলিশ, মেঘালয়ের ডাউকি থানা পুলিশ, তামাবিল ইমিগ্রেশন পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।

বিজিবি’র তামাবিল ক্যাম্প কমান্ডার আরিফ হোসেন গণমাধ্যমকে জানান, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ মৃতদেহটি বিজিবি’র নিকট হস্তান্তরের পর বিজিবি গোয়াইনঘাট থানা পুলিশের নিকট লাশটি হস্তান্তর করে। পরে গোয়াইনঘাট থানা পুলিশ মৃতদেহটি তার অভিভাবকের নিকট হস্তান্তর করেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain