শিরোনাম :
সিলেটে জিএসসি ইউকে’র ‘ওমেন এমপাওয়ার প্রজেক্ট’-এর সনদ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শাহ্ খুররম ডিগ্রী কলেজে ভবন বরাদ্দ- মুক্তাদিরের প্রতি কৃতজ্ঞতা ও দোয়া মাহফিল এবার ইউনিয়ন পরিষদ এর নির্বাচন কবে-জানা গেল মির্জা ফখরুল হোটেল শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কর্মীসভা অনুষ্ঠিত সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরীর মৃত্যুতে ফয়ছল আহমদ সাগরের শোক প্রকাশ

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১২২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:: কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরী (৭৮) বুধবার বিকেল তিনটায় ঢাকায় ইবনে সিনা হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)।

শোক প্রকাশ: বর্ষিয়ান পার্লামেন্টারিয়ান, জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য, প্রবীণ রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর মৃত্যুতে তার রুহের মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, সিলেট বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি, দৈনিক সিলেটের কোথাও পত্রিকার সম্পাদক দৈনিক অনুসন্ধান নিউজ এর সম্পাদক ফয়ছল আহমদ সাগর। তিনি
দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি তিন কন্যা, জামাতাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

বর্ষিয়ান সাবেক পার্লামেন্টারিয়ান অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরী মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান, মৌলভীবাজার-১ আসনের চার বারের সাবেক সংসদ সদস্য, সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এবং পরবর্তীতে তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে তৎকালীন সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি সংসদ সদস্য ও ত্রাণ প্রতিমন্ত্রী থাকাকালীন উনার নির্বাচনী এলাকা মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনে অভূতপূর্ণ উন্নয়ন করেন। শিক্ষা ও যোগাযোগ ক্ষেত্রের উনার অবদান আজও জনমনে অম্লান।

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার বাদ মাগরিব ঢাকার লালমাটিয়া ‘সি’ ব্লক জামে মসজিদে মরহুম অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে গ্রামের বাড়ি নেওয়ার পথে মৌলভীবাজার শহরে দ্বিতীয় জানাজা ও সকাল এগারোটায় তার নির্বাচনী এলাকা বড়লেখার পাথারিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয় জানাজা শেষে নিজ গ্রাম দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের গাংকুলে দাফন সম্পন্ন হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain