শিরোনাম :
সিলেটে জিএসসি ইউকে’র ‘ওমেন এমপাওয়ার প্রজেক্ট’-এর সনদ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শাহ্ খুররম ডিগ্রী কলেজে ভবন বরাদ্দ- মুক্তাদিরের প্রতি কৃতজ্ঞতা ও দোয়া মাহফিল এবার ইউনিয়ন পরিষদ এর নির্বাচন কবে-জানা গেল মির্জা ফখরুল হোটেল শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কর্মীসভা অনুষ্ঠিত সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

গোলাপগঞ্জে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেপ্তার

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: গোলাপগঞ্জে পৃথক অভিযানে ৬ ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে পৃথক পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন লক্ষণাবন্দ মোল্লাটিকর গ্রামের নূর উদ্দিনের পুত্র সুহেদ আহমদ ইমন, ঢাকাদক্ষিণ ইউনিয়মের দত্তরাইল গ্রামের হারই মিয়ার পুত্র রাহাদ আহমদ, পৌর এলাকার রণকেলী নুরুপাড়া গ্রামের মোঃ তাহির আলীর পুত্র জুনেদ আহমদ জুবের, ছিটা ফুলবাড়ি গ্রামের মছির আলীর পুত্র কামরুল ইসলাম, সরস্বতী গ্রামের মৃত ফুরকান আলীর পুত্র আইয়ুব আলী, গোটাটিকর গ্রামের প্রমেশ রুদ্র পালের পুত্র তাংশু রুদ্র পাল। এর মধ্যে জুনেদ আহমদ জুবেরের বিরুদ্ধে ৩টি ভিন্ন মামলার ওয়ারেন্ট রয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম। তিনি জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিধি মোতাবেক আদালতে প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain