শিরোনাম :
খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

সাংবাদিক জামিলের বাবার মৃত্যু : জেলা প্রেসক্লাবের শোক

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য আহমেদ জামিলের বাবা আব্দুল কাইয়ুম (৭৫) আর নেই। গত বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টা ৫৮ মিনিটে সিলেট মহানগরের শামীমাবাদ আবাসিক এলাকার নিজ বাসায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে বাধক্য জনিত রোগে ভোগছিলেন।

মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন । মরহুমের জানাযার নামাজ শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় জকিগঞ্জের কামালপুর ইবতেদায়ি মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। পরবর্তীতে নিজ গ্রাম জামুরাইলের পঞ্চায়েতি কবরস্থানে দাফন সম্পন্ন হবে।

সাংবাদিক আহমেদ জামিলের পিতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল ।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) এক শোকবার্তায় সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন সাংবাদিক আহমেদ জামিলের বাবা একজন প্রবীণ মুরব্বী ও সালিশ ব্যক্তিত্ব ছিলেন। তার এ মৃত্যু অত্যন্ত দুঃখজনক ও বেদনাধায়ক।

ক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম চৌধুরী নবেল মরহুম আব্দুল কাইয়ুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain