শিরোনাম :
খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

ডাকাতির প্রস্তুতিকালে র‍্যাবের হাতে আটক ৮

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের প্রধানসহ ৮ জন ডাকাতকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। শনিবার দিবাগত (১০ সেপ্টেম্বর) রাত পৌনে ২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানার ১০নং রামরাইল ইউপির মাগুরা এলাকায় এদের আটক করা হয়।

আটকরা হলেন- হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমবাগ (খায়স্তপাড়া) গ্রামের মৃত উছমান উল্লাহর ছেলে ছাবিদুল মিয়া (৩৫), ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার বাগদিয়া আগুন্নেবাড়ী গ্রামের আব্দুল আউয়ালের ছেলে মো. চুনু মিয়া (২৫) ও ও মো. বাবুল মিয়া (৩৭), একই থানার কৈচাপাড়া গ্রামের তাজুল ইসলামের ছেলে রাষ্টু মিয়া (৩২), সোনামোড়া চৌধুরী বাড়ির সামছুদ্দিন চৌধুরীর ছেলে মো. সুমন মিয়া (৩৫), হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানার পশ্চিমবাগ ধান আটি গ্রামের আব্দুল হাসিমের ছেলে মো. রুবেল মিয়া (৩০), একই জেলার লাখাই থানার শহিদুল্লাহের ছেলে মো. মোস্তফা বাবু (৪০), বানিয়াচং থানার শামা মিয়ার ছেলে মো. সইফুল সুমন (৪২)

আটককালে তাদের কাছ থেকে ডাকাতির সরঞ্জামাদি, ৮টি মোবাইল ও নগদ ৯ হাজার ৮০২ টাকা উদ্ধার করে র‍্যাব-৯।

র‍্যাব-৯ এর মিডিয়া সেল জানায়, কয়েক মাস ধরে হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ আশপাশের জেলাগুলোতে ডাকাতির প্রবণতা বেড়ে যাওয়ায় সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়া কোম্পানী গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। এরই ধারাবাহিকতায় শনিবার দিবাগত (রবিবার) রাত পৌনে ২টার দিকে মাগুরা এলাকায় অভিযান চালিয়ে এই ৮ ডাকাতকে আটক করে র‍্যাব। তারা সংঘবদ্ধ হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো।

আটকের পর এই ৮ জনকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain