শিরোনাম :
খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় দুই সন্তানসহ প্রাণ হারালেন হবিগঞ্জের ব্যবসায়ী

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫১৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় দুই শিশু সন্তানসহ হবিগঞ্জের প্রবাসী ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই প্রবাসীর স্ত্রী। গত শুক্রবার (১০ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেলে দেশটির লেস্টার সিটির হিংলি এলাকায় প্রাইভেট কার এবং লরির সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।। নিহতরা হল, আলমগীর হোসেন সাজু (৩০), তার সন্তান জাকির হোসেন (৯) ও মাইরা হোসেন (৪)।

 

জানা যায়, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কল্যাণপুর গ্রামের বাসিন্দা আলমগীর হোসেন সাজু দীর্ঘদিন যাবত যুক্তরাজ্যে পরিবার নিয়ে বসবাস করে আসছেন। সাজু সপরিবারে একদিনের সফরে বার্মিংহাম থেকে লেস্টারে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে তাদের বহনকারী বিএমডাব্লিউ কারটিকে একটি লরি ধাক্কা দেয়।

এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই সাজু ও তার ছেলে জাকির নিহত হন। হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় মাইরা হোসেনের। এছাড়াও ওই প্রবাসীর স্ত্রী সেখানকার একটি হাসপাতালে আইসিইউতে রয়েছেন। সাজু বার্মিংহাম শহরের নিকটবর্তী ওয়ালসালের প্লেক শেরিডান স্ট্রিটের বাসিন্দা বলে জানা গেছে।

 

যুক্তরাজ্যে বসবাসরত হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংঠনিক সম্পাদক নূর উদ্দিন চৌধুরী বুলবুল জানান, সাজু বার্মিংহামের একজন ব্যবসায়ী।

 

সড়ক দুর্ঘটনায় দুই সন্তানসহ তার নিহতের খবরে বাঙালিসহ এশীয় কমিউনিটিতে শোকের ছায়া নেমেছে।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain