শিরোনাম :
খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

জৈন্তাপুরে পুলিশের অভিযানে ২৬ বস্তা ভারতীয় চিনি উদ্ধার

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৯২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: চোরাই পথে আসা ২৬ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। উপজেলা সদরের পূর্ব বাজার বড় পুকুরপার সংলগ্ন একটি গুদামে পুলিশ অভিযান চালিয়ে ২৬ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ করে।

গত (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তাজুল ইসলাম (পিপিএম)’র নেতৃত্বে জৈন্তাপুর সদরের ব্যাবসায়ী আব্দুর রবের দোকানের পাশের গুদামে অভিযান পরিচালনা করে এই চিনি উদ্ধার করা হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তাজুল ইসলাম (পিপিএম) বলেন, গোপন সূত্রে খবর পাওয়া যায় যে, জৈন্তাপুর পূর্ব বাজারের একটি গুদামে ভারতীয় চোরাই চিনি আনলোড করা হচ্ছে। এই খবরের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে থানার উপ-পরিদর্শক (তদন্ত) মুহিবুর রহমান, শাহীদ মিয়া সহ পুলিশের একটি টিম অভিযান কালে উপস্থিত ছিলেন।

পরে অভিযান চালিয়ে উপজেলা সদরের পূর্ব বাজার বড় পুকুরপার সংলগ্ন আব্দুর রবের দোকানের পাশের গুদামে পুলিশ অভিযান চালিয়ে ৫০ কেজির ২৬টি চিনির বস্তা জব্দ করে থানায় নিয়ে আসা হয়। ২৬ বস্তা চিনির বর্তমান বজার মূল্য ১ লাখ ৬৭ হাজার টাকা। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলে জানান ওসি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain