শিরোনাম :
খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

সিলেটের প্রাইভেটকারের ভেতরে ২৯৭ টি ভারতীয় স্মার্টফোন

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেটের জৈন্তাপুরে একটি প্রাইভেটকারের ভেতর থেকে ২৯৭টি স্মার্টফোন উদ্ধার করেছে পুলিশ। স্মার্টফোনগুলো ভারত থেকে অবৈধভাবে দেশে নিয়ে আসা হয়েছিলো বলে পুলিশ জানিয়েছে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার কাটাগাঙ এলাকায় চেতপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে এ মোবাইল ফোনগুলা উদ্ধার করা হয়। মোবাইল চোরচালানের এসময় একজনকে আটক করে পুলিশ।

আটক ইউসুফ আলী (৪০) গোয়াইনঘাট উপজেলার নলজুরী গ্রামের ইয়াকুব আলীর ছেলে।

এসব তথ্য নিশ্চিত করে সিলেট জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা) মো. সম্রাট তালুকদার জানান, ইউসুফ আলীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে বুধবার সকাল সাড়ে ৭টায় কাটাগাঙ এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি প্রাইভেটকার (সিলেট-খ ১১-০২৯৬) তল্লাশি করে ভারতীয় মোবাইলের এই চালান জব্দ করে জৈন্তাপুর থানাপুলিশ।

ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের নতুন ও ব্যবহৃত ২৯৭টি স্মার্ট ফোন চারটি কার্টনে প্যাকিং করে রাখা ছিলো।

সিলেটে জেলা পুলিশের কানাইঘাট সার্কেলের এএসপি অলোক শর্মা বলেন, সিলেটসহ বিভিন্ন এলাকার মোবাইল ফোনের দোকানে বিক্রির জন্য এগুলো ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা হয়েছিলো।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain