শিরোনাম :
খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার গণ অনশন ও গণঅবস্থান কাল

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: ২০১৮ সালের সরকারী দলের নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুত সংখ্যালঘু স্বার্থবান্ধব প্রতিশ্রুতি সমূহ বাস্তবায়নে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় আগামীকাল বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, সিলেট জেলা কমিটি গণঅনশন ও গণঅবস্হান কর্ম সূচি পালন করবে। আগামীকাল শনিবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল ছয়টা হতে সন্ধ্যা ছয়টা পর্যন্ত অনুষ্ঠিত গণঅনশন ও গণঅবস্থান কর্মসূচিতে সকলের সরব উপস্থিতি ও সংহতি প্রকাশের অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, সিলেট জেলা কমিটির সভাপতি এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্য এবং সাধারন সম্পাদক কৃপেশ পাল। ২০১৮ সালে নির্বাচনী ইশতেহারে সরকারী প্রতিশ্রুতি সমূহ হচ্ছে ১. সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, ২. বৈষম্য বিলোপ আইন প্রনয়ন। ৩. দেবত্তোর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন।৪ জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন,৫. অর্পিত সম্পত্তি প্রত্যর্পন আইন যথাযথ বাস্তবায়ন৷ ৬. পার্বত্য শান্তি চুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন। ৭. সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain