শিরোনাম :
খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

সিলেটে ডেঙ্গুতে প্রথম মৃত্যু

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেট বিভাগে এডিস মশা কামড়ে আক্তান্ত এক নারীর মৃত্যু হয়েছে। গত ৯ সেপ্টেম্বর সিলেট এম এ জি ওসমানী হাসপাতাল মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।নিহত নারীর নাম দুর্গেশ্বরী (৬০)। তিনি মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বাসিন্দা। আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা যায়, ডেঙ্গু জ্বরে আক্রান্ত ওই নারী গত ৬ সেপ্টেম্বর সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এদিকে গত ২৪ ঘন্টায় সিলেট নতুন করে আরও ১৩ জন ডেঙ্গু রোগী সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি মৌসুমে ১ হাজার ১২৩ জন ডেঙ্গুতে সংক্রমিত হয়েছেন। আর মৃত্যু হয়েছে এক জনের।

সূত্র জানায়, নতুন করে আক্রান্ত ১৩ জনের মধ্যে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে ১ জন, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ১ জন, জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, হবিগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে ৪ জন, মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতাল ১ জন চিকিৎসা নিচ্ছেন।

এ গত ২৪ ঘন্টায় হাসপাতাল ছেড়েছেন ১০ জন রোগী।

ডেঙ্গুতে আক্রান্ত ১ হাজার ৯৭ জনের মধ্যে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩৬ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ১৭ জন, সুনামগঞ্জে ৩ জন, হবিগঞ্জে ১৩ জন এবং মৌলভীবাজারে ৩ ভর্তি রয়েছেন। অন্যদিকে এ পর্যন্ত সিলেট বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত ১ হাজার ৮৭ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

 

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারিতে সিলেটে ৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হন। পরবর্তীতে ফেব্রুয়ারি–মার্চে না থাকলেও এপ্রিলে ১ জন ও মে মাসে ১ জন শনাক্ত হন। তবে এরপরই হঠাৎ করে সিলেটে বাড়ে ডেঙ্গু রোগীর সংখ্যা। জুন মাসে ৫৯ জন ও জুলাইয়ে আক্রান্ত হন ৩৮২ জন। জুলাই মাসে প্রতিদিন গড়ে আক্রান্তের সংখ্যা ছিল ১৩ জন। আর আগস্ট মাসে ৫০৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হন। গত মাসে প্রতিদিন গড়ে আক্রান্তের সংখ্যা ছিল ১৭ জন। আর সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে প্রথম মৃত্য হয় সিলেটে এবং এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৭০ জন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain