শিরোনাম :
খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

সিলেটে ফিলিং স্টেশনে বিস্ফোরণে দগ্ধ আরও দুইজনের মৃত্যু

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেটে ফিলিং স্টেশনে বিস্ফোরণের আগুনে দগ্ধ আরও দুই ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে এই ঘটনায় চারজনের মৃত্যু হল। পাঁচজন এখনো চিকিৎসাধীন।

সবশেষ মারা যাওয়া দুজন হলেন তারেক আহমেদ (৩২) ও বাদল দাস (৪১)। তারা রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন।

হাসপাতাল সূত্র জানায়, গতকাল রোববার দিবাগত রাতে মারা যান তারেক। আর আজ সোমবার সকালে মারা যান বাদল।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম বলেন, তারেক ও বাদল উভয়ের শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

সূত্র:: সিলেট নগরের মিরাবাজার এলাকায় দাদা পীরের মাজারসংলগ্ন বিরতি সিএনজি ফিলিং স্টেশনে সেফটি বাল্ব বিস্ফোরণে ৯ জন দগ্ধ হয়েছেন। গত (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।দগ্ধদের মধ্যে পাঁচজন ফিলিং স্টেশনের কর্মী। বাকিরা তেল-গ্যাস নিতে আসা যানবাহনের আরোহী ও চালক বলে জানা গেছে। দ্বগ্ধ ব্যক্তিরা হলেন রিপন (৩৪), লুৎফর (৩২), রুমেল (২৮), মিনহাজ (২৭), বাদল দাস (৪২), রামিম (১৮), রুমান (২৩), তারেক (৩০) ও মুহিন (৪৫)।

 

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain