শিরোনাম :
এবার ইউনিয়ন পরিষদ এর নির্বাচন কবে-জানা গেল মির্জা ফখরুল হোটেল শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কর্মীসভা অনুষ্ঠিত সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

জকিগঞ্জে পিকআপ চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেটের জকিগঞ্জে পিকআপ ভ্যান চাপায় জয়নাল আবেদিন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে জকিগঞ্জের কাজলশাহ ইউনিয়নের নোয়াগ্রাম যাত্রী ছাউনি সামনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) মফিদুল হক সজল।

নিহত জয়নাল আবেদিন জকিগঞ্জ উপজেলার শাহজালালপুরের আব্দুল আজিজের ছেলে।

জকিগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ১২টার দিকে নোয়াগ্রাম যাত্রী ছাউনি সামনে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুত্বর আহত জয়নাল আবেদিনকে উদ্ধার করে স্থানীয়রা চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের দায়িত্বর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

থানার উপ পরিদর্শক (এসআই) মফিদুল হক সজল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং আহত জয়নাল আবেদিনকে হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain