শিরোনাম :
খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

সিলেটে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মনিটরিংয়ে জেলা প্রশাসন

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য স্থিতিশীল রাখতে সিলেটে জেলা প্রশাসনের মনিটরিং টিম অভিযান ও মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বেলা ১২টা ৪০ মিনিট পর্যন্ত সিলেট নগরীর কালীঘাট, কাজির বাজার এবং রিকাবীবাজার এলাকায় বিভিন্ন আড়তের পাইকারি ও খুচরা বিভিন্ন দোকানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা, ক্রয়-বিক্রয় রসিদ পর্যবেক্ষণ ও বাজার মনিটরিং করেছে জেলা প্রশাসন।

সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান নেতৃত্বে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান।

এ সময় দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নির্দেশনা প্রদান করা হয় এবং সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির জন্য বলা হয়। এই অভিযানে পুলিশ বিভাগ ও ভোক্তা অধিকার নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান অভিযান শেষে বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের নির্ধারিত মূল্যের বাইরে বিক্রিসহ অন্যান্য পণ্য সঠিক দামে বিক্রি হচ্ছে কিনা তা তদারকি করা হয়েছে। মূল্য তালিকা টানানোর জন্য নির্দেশনা দিয়েছি। বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখা এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকল্পে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain