শিরোনাম :
খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

সিলেটের গোলাপগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেটের গোলাপগঞ্জে আগ্নেয়াস্ত্র সহ জুয়েল আহমদ (২৮) নামের এক যুবককে আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত দেড়টায় বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের মাইজভাগ গ্রামের মৃত মজির উদ্দিনের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে তাকে আটক করে। আটককৃত যুবক জুয়েল আহমদ মাইজভাগ গ্রামের মৃত মজির উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, সোমবার রাতে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার আভিযানিক টিম ভাদেশ্বরের মাইজভাগ গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

এরপর ওই গ্রামের মৃত মজির উদ্দিনের বাড়ি থেকে শয়নকক্ষে থাকা টেলিভিশন স্ট্যান্ডের ভেতর থেকে হলুদ রংয়ের পলিথিনে মোড়ানো একটা দেশীয় তৈরি কাঠের বাটযুক্ত পিস্তল উদ্ধারপূর্বক জব্দ করা হয়। এ সময় জুয়েল আহমদকে আটক করা হয়।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain