শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত তারা মিয়ার মরদেহ হস্তান্তর সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের মানববন্ধন বৃহত্তর মদীনা মার্কেট ব্যবসায়ী সমিতির শপথ অনুষ্ঠানে সিসিক প্রশাসক প্যারিসে ‘নজরুলের চেতনায় নতুন বাংলাদেশের অভিযাত্রা’ শীর্ষক সেমিনার মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ফল প্রকাশের আগেরদিন মৃত্যু, সেই রেজা এসএসসিতে পেয়েছে ৪.১১ পর্তুগালে বিশ্বনাথবাসীর বর্ণাঢ্য প্রীতিসন্ধ্যা ও নৈশভোজ আফরোজ পলিমারের কর্মীদের নিয়ে আনন্দঘন আয়োজন, সম্মাননা পেলেন দীর্ঘদিনের সহকর্মীরা ফের ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে -নিহত-১ সিলেটে চারদফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ, ১৫ দিনের আল্টিমেটাম

বিশ্ব পর্যটন দিবসে কমলগঞ্জে র‍্যালি

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: “পর্যটনে পরিবেশ বান্ধব বিনিয়োগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে কমলগঞ্জে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে লাউয়াছড়া জাতীয় উদ্যানের মূল ফটকে র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।

আলোচনায় অংশ নেন লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি এম. মোসাদ্দেক আহমেদ মানিক, পর্যটন পুলিশের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক, মাগুরছড়া খাসিয়া পুঞ্জির হেডম্যান জিডিসন প্রধান সুচিয়াং, লাউয়াছড়া বন্যপ্রাণি ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম, ট্যুরিজম কমলগঞ্জ এর সভাপতি শাব্বির এলাহী, পিপলস ফোরাম এর সম্পাদক সামছুল ইসলাম, কমলগঞ্জ পর্যটন উন্নয়ন পরিষদ সম্পাদক শিক্ষক মঞ্জুর আহমদ আজাদ মান্না প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক, পর্যটন সংশ্লিষ্ট উদ্যোক্তাবৃন্দ এবং ট্যুর অপারেটরদের প্রতিনিধিবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা কমলগঞ্জসহ মৌলভীবাজার জেলার পর্যটন বিকাশে সম্ভাবনা ও সমস্যাগুলো নিয়ে আলোচনা করেন। উদ্যোক্তাদের পরিবেশবান্ধব ইকো ট্যুরিজম গড়ে তোলার আহবান জানান এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।

আলোচনা সভা শেষে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে লাউয়াছড়া মূল প্রবেশ পথে এসে শেষ হয়।

অনুষ্ঠানে ট্যুরিজম কমলগঞ্জ, কমলগঞ্জ পর্যটন উন্নয়ন পরিষদ, আরণ্য নিবাস ইকো রিসোর্টসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা কমিটি যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain