শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত তারা মিয়ার মরদেহ হস্তান্তর সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের মানববন্ধন বৃহত্তর মদীনা মার্কেট ব্যবসায়ী সমিতির শপথ অনুষ্ঠানে সিসিক প্রশাসক প্যারিসে ‘নজরুলের চেতনায় নতুন বাংলাদেশের অভিযাত্রা’ শীর্ষক সেমিনার মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ফল প্রকাশের আগেরদিন মৃত্যু, সেই রেজা এসএসসিতে পেয়েছে ৪.১১ পর্তুগালে বিশ্বনাথবাসীর বর্ণাঢ্য প্রীতিসন্ধ্যা ও নৈশভোজ আফরোজ পলিমারের কর্মীদের নিয়ে আনন্দঘন আয়োজন, সম্মাননা পেলেন দীর্ঘদিনের সহকর্মীরা ফের ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে -নিহত-১ সিলেটে চারদফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ, ১৫ দিনের আল্টিমেটাম

ঈদে মিলাদুন্নবী ও শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সিলেট মুক্তিযোদ্ধা যুব কমান্ডের দোয়া মাহফিল

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৩৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৭ তম শুভ জন্মদিন এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলা শাখার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বাদ এশা নগরীর কুমারগাওস্থ বাসট্রামির্নাল এলাকায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে ১৫ই আগস্টে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, যুবলীগের প্রতিষ্টাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মণিসহ নিহত সকল শহিদের আত্মার মাগফেরাত কামনা ও দেশ, জাতির মঙ্গল কামনায় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছোট বোন শেখ রেহানার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলার উপদেষ্টা মো: লোকমান মির্জা, মুক্তিযোদ্ধা যুব কমান্ড এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও সিলেট জেলার সভাপতি মোঃ জিল্লুর রহমান, সিলেট মহানগর যুবলীগরে সমাজ কল্যাণ সম্পাদক এড. কাউসার আহমদ, চেতনায় ৭১’বাংলাদেশ প্রতিষ্ঠাতা সমন্বয়কারী মুনীর হোসাইন, জাতীয় শ্রমিকলীগ মহানগর সিলেট এর সহ সম্পাদক কাউসার আহমদ , ৩৮ নং ওয়ার্ড তাঁতী লীগের সাধারণ সম্পাদক জালাল আহমদ , মুক্তিযোদ্ধা যুব কমান্ড নেতা মোঃ আব্দুর রশিদ, স্বপন দাশ, খান সাব, জাকির আহমেদ, মঞ্জু মিয়া, শুভ আহমেদ, উসমান আলী, লিমন আহমদ, শফিক মিয়া, দোয়া পরিচালনা করেন -হাফিজ বরকত উল্লাহ্।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain