শিরোনাম :
এবার ইউনিয়ন পরিষদ এর নির্বাচন কবে-জানা গেল মির্জা ফখরুল হোটেল শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কর্মীসভা অনুষ্ঠিত সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

মিরাবাজারে ফিলিং স্টেশনে বিস্ফোরণে মৃত্যু বেড়ে ৬

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেটের মিরাবাজারে সিএনজি ফিলিং স্টেশনে বিস্ফোরণের ঘটনায় মিনহাজ উদ্দিন আকন্দ (২৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম এ তথ্য জানান। এ নিয়ে এই ঘটনায় ছয় জন মারা গেলেন।

সিলেট কোতোয়ালি থানাধীন এলাকার আলাউদ্দিন আকন্দের ছেলে মিনহাজ। তার স্ত্রীর নাম সানজিদা ইসলাম। দুই বছরের এক ছেলে সন্তানের জনক ছিলেন। তিনি ওই ফিলিং স্টেশনে চাকরি করতেন।

তরিকুল ইসলাম বলেন, ‘মিনহাজ উদ্দিনের শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এ ঘটনায় আরও তিন জন চিকিৎসাধীন।’

মৃতের চাচা মো. জসিম উদ্দিন আকন্দ বলেন, ‘সরকার এতো টাকা-পয়সা খরচ করে এই বার্ন হাসপাতাল বানিয়েছে, কিন্তু চিকিৎসকরা কোনও রোগীকে বাঁচাতে পারছেন না। একের পর এক আমাদের ছয় জন রোগী মারা গেলো।’

গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে সিলেট নগরের মিরাবাজার এলাকার বিরতি সিএনজি ফিলিং স্টেশনে কম্প্রেসার কক্ষের একটি সেফটি ভাল্ব বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৯ জন দগ্ধ হন। তাদের মধ্যে সাত জন ওই স্টেশনের কর্মচারী এবং দুই জন পথচারী। প্রথমে তাদের স্থানীয় হাসপাতাল পরে ৬ সেপ্টেম্বর রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain