শিরোনাম :
খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে জাতীয় মহিলা সংস্থার আলোচনা সভা ও দোয়া মাহফিল

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে জাতীয় মহিলা সংস্থা সিলেটের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় জাতীয় মহিলা সংস্থা সিলেটের উপশহরস্থ কার্যালয়ে এই সভা ও দোয়া মাহফিলে আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। অনুষ্ঠানে দোয়া পরিচালনা তেররতন জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা রায়হান উদ্দিন।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থা সিলেটের সদস্য কামরুন্নাহার বেগম, জহুরা আক্তার খানম, জেলা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, তৃণমূল প্রশিক্ষণ কর্মকর্তা শাহ মো. আলী আকবর, সেলাই প্রশিক্ষক সুফিয়া বেগম, অফিস সহকারি এনাম আহমদ। দোয়া মাহফিল শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিনের কেক কাটেন শিশু মাছুমা চৌধুরী সহ অন্যান্যরা।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain