শিরোনাম :
খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

অগ্নিকান্ডে নিহত-আহত ও ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের নিয়ে ওনার্স এসোসিয়েশন’র আলোচনা সভা অনুষ্ঠিত

রিপোর্টার নামঃ
  • শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিএনজি ফিলিং ষ্টেশনে অগ্নিকান্ডে নিহত-আহত ও ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের নিয়ে বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার মের্সাস বিরতি সিএনজি ফিলিং স্টেশন এর অগ্নিকান্ডে নিহত এবং যারা চিকিৎসা ধীন আছেন এবং যারা ক্ষতিগ্রস্থ হয়েছেন তাদের পরিবারের সদস্যদের নিয়ে বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন, সিলেট বিভাগের অফিসে মানবিক দৃষ্টি কোন থেকে সহমর্মিতা ও সাহায্য সহযোগিতা করার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের সভাপতি আমিরুজ্জামান চৌধুরী’র সভাপতিত্বে ও এসোসিয়েশনের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান’র পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- হুমায়ুন আহমদ, ফয়েজ উদ্দিন আহমদ, আখতার ফারুক লিটন, মুহাম্মদ উস্তার আলী, এ এম পান্না, মো: হারিছ আলী,মেহেদী আফসার, মো: পায়েল, মো: গিয়াস উদ্দিন, খোকন আহমদ, জুয়েল দাস, অসিত কুমার, হাফিজ শামিম, গনি মিয়া, মো: জসীম উদ্দিন আব্দুছ, মওলানা আবু বকর চৌধুরী, আওলাদ মিয়া, রুমান মিয়া, লিটন আহমদ, এডভোকেট আব্বাস উদ্দিন, খলিউর রহমান ফয়সল, আহমদ জিন্নুন দারা, আতাউর রহমান প্রমুখ। সভায় দোয়া ও মোনাজাত করেন মাওলানা আবু বকর চৌধুরী। সভার প্রধান আলোচ্য বিষয় অনুযায়ী মের্সাস বিরতী সিএনজি ফিলিং ষ্টেশনে অগ্নিকান্ডে যারা নিহত এবং চিকিৎসাধীন রয়েছেন এ বিষয়ে আলোচনা করা হয়। আলোচনা সভায় নিহত ও আহতদের পরিবারের সদস্য সেই দিনের ঘটনার বর্ণনা ও আর্তনাত শুনে উপস্থিত সবাই মর্মাহত ও শোকাহত হন। এই ঘটনায় নিহতদের প্রতি এসোসিয়েশনের পক্ষ থেকে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয় এবং বিদেহীদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। গুরুত আহত হয়ে যারা চিকিৎসাধীন আছেন তাদেরকে যেন আল্লা পাক যেন দ্রুত সুস্থ্য করে তোলেন এই কামনা করেন এসোসিয়েশনের নেতৃবৃন্দ।-বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain