শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত তারা মিয়ার মরদেহ হস্তান্তর সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের মানববন্ধন বৃহত্তর মদীনা মার্কেট ব্যবসায়ী সমিতির শপথ অনুষ্ঠানে সিসিক প্রশাসক প্যারিসে ‘নজরুলের চেতনায় নতুন বাংলাদেশের অভিযাত্রা’ শীর্ষক সেমিনার মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ফল প্রকাশের আগেরদিন মৃত্যু, সেই রেজা এসএসসিতে পেয়েছে ৪.১১ পর্তুগালে বিশ্বনাথবাসীর বর্ণাঢ্য প্রীতিসন্ধ্যা ও নৈশভোজ আফরোজ পলিমারের কর্মীদের নিয়ে আনন্দঘন আয়োজন, সম্মাননা পেলেন দীর্ঘদিনের সহকর্মীরা ফের ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে -নিহত-১ সিলেটে চারদফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ, ১৫ দিনের আল্টিমেটাম

দোয়ারাবাজারে ভারতীয় চিনিসহ চোরাকারবারি আট ক

রিপোর্টার নামঃ
  • শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সুনামগঞ্জের দোয়ারাবাজারে পুলিশের পৃথক অভিযানে ৩৬ বস্তা ভারতীয় চিনিসহ আব্দুর রহমান (৫৫) নামে এক চোরাকারবারিকে আটক করা হয়েছে। উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পালইছড়া গ্রামের রুছমত আলীর পুত্র।

পুলিশ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) মধ্যরাতে ছাতক জোনের এএসপি (সার্কেল) রণজয় চন্দ্র মল্লিক ও দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসানের নেতৃত্বে এসআই আবুল বাশার ও এনামুল হক মিঠু সঙ্গীয় ফোর্সের সহায়তায় উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ভাওয়ালীপাড়া গ্রামের জালাল উদ্দীনর বাড়িতে অভিযান চলিয়ে ২৪ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করেন। এসময় চোরাকারবারি জালাল উদ্দিন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

অপরদিকে একই রাতে গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় বাংলাবাজার পিয়াজপট্টির একটি দোকানে ১২ বস্তা ভারতীয় চিনিসহ আব্দুর রহমানকে আটক করে পুলিশ। উদ্ধারকৃত ৩৬ বস্তা (১৭৫০ কেজি) চিনির বর্তমান বাজারমূল্য ১ লক্ষ ৭৭ হাজার ৫শ’ টাকা।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল হাসান জানান, আটককৃত চোরাকারবারি আব্দুর রহমান ও পলাতক আসামী জালাল উদ্দীন পরস্পর যোগসাজসে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনা ভারতীয় চিনি বিক্রি করতে নিজেদের কাছে রাখায় তাদের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে পুলিশ হেফাজতে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain