শিরোনাম :
এবার ইউনিয়ন পরিষদ এর নির্বাচন কবে-জানা গেল মির্জা ফখরুল হোটেল শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কর্মীসভা অনুষ্ঠিত সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ: বিদেশ পালানোর সময় বিমানবন্দরে গ্রেপ্তার

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ১৪৯ বার পড়া হয়েছে

 

নিউজ ডেস্ক :: মাধবপুরে প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি মাজহারুল ইসলাম (৩৫)কে বিদেশ পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।

রোববার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ঢাকা থেকে তাকে আটক করা হয়। মাজহারুল ইসলাম উপজেলার ধর্মঘর ইউনিয়নের বৈষ্ঠবপুর গ্রামের ফালু মিয়ার ছেলে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম খান জানান, ধর্মঘর ইউনিয়নের সুলতানপুর গ্রামে গত ২৭ সেপ্টেম্বর দিবাগত রাত ১টার দিকে এক প্রবাসীর স্ত্রীর আপত্তিকর ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়।

এ ঘটনায় ২৯ সেপ্টেম্বর ভিকটিম বাদী হয়ে মাধবপুর থানায় মামলা দায়ের করেন।

এই মামলার এজাহারভুক্ত আসামি মাজহারুল ইসলাম গ্রেপ্তার এড়াতে গোপনে বিদেশ পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করেছে এবং তাকে আনতে ঢাকায় পুলিশ পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain