শিরোনাম :
খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

সিলেট ধোপাগুলে মেশিন থেকে পাথর ছিটকে শ্রমিকের মৃত্যু

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ১৬৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক ::সিলেটের এয়ারপোর্ট থানাধীন ধোপাগুলে পাথর ভাঙার মেশিন থেকে পাথর ছিটকে গিয়ে মুখে আঘাত করলে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে। নিহত আরিফ মিয়া (২০) এয়ারপোর্ট থানার সাহেববাজার এলাকার আলীনগর গ্রামের আমিন মিয়ার ছেলে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন সিপন।

তিনি বলেন- আরিফ ধোপাগুলে মামুন মিয়ার নামের একজনের পাথর ভাঙর মেশিনে শ্রমিক হিসাবে কাজ করতো। আজ (মঙ্গলবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একটি পাথর ছিটকে গিয়ে সরাসরি তার মুখে আঘাত করলে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

ওসি মঈন উদ্দিন সিপন আরও বলেন- খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়না তদন্তের জন্য লাশ ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। আরিফের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain