শিরোনাম :
এবার ইউনিয়ন পরিষদ এর নির্বাচন কবে-জানা গেল মির্জা ফখরুল হোটেল শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কর্মীসভা অনুষ্ঠিত সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

সিলেট গোয়াইনঘাটে আজও চিনি জব্দ

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ১৪৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেটের গোয়াইনঘাটে আজও চিনির বড় চালান জব্দ করেছে পুলিশ। বুধবার (৪ অক্টোবর) সকালে ৯৯ বস্তা চিনি ও ২ টি পিকআপ সহ ২ জনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, গোয়াইনঘাট উপজেলার গোয়াইন গ্রামের মৃত আব্দুল বারীর ছেলে মো. দারা মিয়া (২৬) এবং জৈন্তাপুর উপজেলার নুরুল আবেদীনের ছেলে মো. সাহেল আহম্মদ (২০)। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো চারজন পালিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল সাড়ে ছয়টায় গোয়াইনঘাট থানাধীন ০৪ নং লেংগুরা ইউনিয়নে দুটি পিকআপ তল্লাশি করলে ৫০ কেজি ওজনের ৯৯ বস্তা ভারতীয় চিনিসহ দুইজনকে আটক করা হয়। এ সময় আরো ৪ জন সহযোগী পালিয়ে যায়।

 

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল বিষয়টি নিশ্চিত করে বলেন, চেকপোষ্টে তল্লাশি করায় সময় ৯৯ বস্তা ভারতীয় চিনি ও ২ টি পিকআপ সহ ২ জনকে আটক করা হয়েছে। মামলা দায়েরের মাধ্যমে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain