শিরোনাম :
এবার ইউনিয়ন পরিষদ এর নির্বাচন কবে-জানা গেল মির্জা ফখরুল হোটেল শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কর্মীসভা অনুষ্ঠিত সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

শাবিপ্রবি শিক্ষার্থী আরিফের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ১৪৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আরিফ মিয়া নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষে (২০২০-২১ সেশন) অধ্যয়নরত।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) আনুমানিক ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটছে বলে জানান প্রক্টর অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী।

জানা যায়, আরিফ মিয়া বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে অবস্থিত এল সেইফ নামক বাসায় থাকতেন। সেখানে ভোর ৪টার দিকে আত্মহত্যা করেন তিনি। আরিফ কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার বাসিন্দা।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী বলেন, কী কারণে সে আত্মহত্যা করেছে এখনো জানা যায়নি। তবে বিভাগের শিক্ষকদের কাছে শুনেছি তার একটু মানসিক সমস্যা ছিল, এর আগেও একবার এমন ঘটনা করতে চেয়েছিল। আমরা পরিবারের সাথে কথা বলেছি, তারা সিলেট অভিমুখে রওয়ানা দিয়েছে। তাকে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

এর আগে দিবাগত রাত ১টার (আনুমানিক) দিকে আরিফ তার ফেসবুক পোস্টে লিখে—

“বিষণ্ণ রজনী, কিছু চাওয়ার নেই। কিছু পাওয়ার নেই। ছাড়তে হবে চেনা গলি, চেনা রাস্তা, চেনা জগত। দুনিয়াটা খুবই নিষ্ঠুর। দুনিয়াটা খুবই নিষ্ঠুর। এই যে প্রেম, এই যে সৌন্দর্য, এই যে শরীর। নিরর্থক।
এখানে স্রষ্টার নজর ও আসে না। সময় মেপে নিয়ম করে সূর্য-চন্দ্র জিয়িয়ে রাখে কিছু আকুল প্রাণ। জীবনটা এখানে কীটপতঙ্গের। ভালোবাসা এখানে স্থবির।”

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain