শিরোনাম :
খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

সিলেটে অঝোর বৃষ্টি, ৩ ঘন্টায় ২৮ মিলিমিটার

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ১৬৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: মৌসুমি বায়ু বিদায় নেওয়ার ঠিক আগে আগে মুষলধারে বৃষ্টিতে ভিজছে সিলেট। দুদিন আগে থেকে সিলেটের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়েছে। আজ শুক্রবার (৬ অক্টোবর) গভীর রাত থেকে সিলেটজুড়ে চলছে অঝোর বৃষ্টি।

গতকার বৃহস্পতিবার সকাল থেকেই সিলেটের আকাশ মেঘে ঢাকা। সকালে গুড়িগুড়ি বৃষ্টি ছিল। বেলা বেড়ে যাওয়ার সঙ্গে বৃষ্টি বাড়ে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, ভারতের পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় থাকা লঘুচাপটি বর্তমানে বাংলাদেশের উত্তর-পশ্চিমাংশে আছে। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

শুক্রবার সকালে সিলেট আবহাওয়া অফিসের কর্মকর্তা শাহ মোহাম্মদ সজিব হোসেন বলেন- বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত সিলেটে বৃষ্টি হয়েছে ৫০.৮ মিলিমিটার। আর শুধু শুক্রবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ২৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে সিলেটে।

এর আগে আবহাওয়া অধিদপ্তর এক পূর্বাভাসে জানায়- সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়- শনিবারও (৭ অক্টোবর) এর রেশ থাকতে পারে।

এদিকে, সিলেটে গত দু-তিন থেকে অবিরাম বৃষ্টি হওয়ায় কিছুটা থমকে গেছে জনজীবন। জীবিকার তাগিদে বাইরে বেরনো মানুষ পোহাচ্ছেন ভোগান্তি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain