শিরোনাম :
খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

হবিগঞ্জে টিলা ধসে আহত ১০

রিপোর্টার নামঃ
  • শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ১৭৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পাহাড়ি পরগণা দিনারপুরে টিলা ধ্সে ৩টি ঘর ভেঙে গেছে। এ ঘটনায় তিন পরিবারের ১০জন আহত হয়েছে। গত শুক্রবার (৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার গজনাইপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের মীরটিলার পাদদেশে টানা বৃষ্টির কারণে এ ঘটনা ঘটেছে। পরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপ।

এদিকে টিলা ধ্সের খবরে দিনারপুর পরগণার তিনটি ইউনিয়নের পাহাড়-টিলার পাদদেশে বসবাসকারী বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়- নবীগঞ্জ উপজেলার দুর্গম পাহাড়ি অঞ্চল খ্যাত দিনারপুর পরগণা দেবপাড়া, গজনাইপুর ও পানিউমদা ইউনিয়ন নিয়ে গঠিত। মুষলধারায় বৃষ্টি হলেই পাহাড়-টিলার পাদদেশে বসবাসরত বাসিন্দাদের মধ্যে মনে ঝুঁকি ও আতঙ্ক দেখা দেয়। টানা বৃষ্টির ফলে শুক্রবার সন্ধ্যায় গজনাইপুর ইউনিয়নের বনগাঁও মীর টিলার মাটি ধ্বসে পড়ে। এতে মীরটিলার পাদদেশে বসবাসকারী হিরা মিয়া, ধনাই মিয়া ও রেজাক উল্লাহর ঘর ভেঙে আসবাবপত্র, গবাদি পশুর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসময় স্থানীয় লোকজন তিনটি পরিবারের নারী-শিশুসহ ১০ জন সদস্যকে আহত অবস্থায় উদ্ধার করে। পরে আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা প্রদান করা হয়।

খবর পেয়ে শুক্রবার রাত ৮টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপ। এসময় ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন ইউএনও।

এ বিষয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপ বলেন- টিলা ধ্সের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারকে কী কী দেয়া যায় একটা তালিকা করে খুব দ্রুত সহায়তা প্রদান করা হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain