শিরোনাম :
খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

আজকের শিক্ষার্থীরাই হবে আগামী দিনের স্মার্ট দেশ গঠনের কারিগর-সামসুল আলম

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ১৫৪ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলংয়ের আমির মিয়া স্কুল ও কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার দুপুর সাড়ে ১২টায় আমির মিয়া স্কুল ও কলেজ হলরুমে একাদশ শ্রেণী শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। বিদ্যালয়ের সিনিয়র ক্রীড়া শিক্ষক শাহজাহান সিরাজ ও রফিকুল ইসলাম এর সঞ্চালনায় নবীন বরণ সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অধ্যক্ষ মনিরুজ্জামান এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের গবর্ণিংবডির সভাপতি সামসুল আলম। নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে সামসুল আলম বলেন, আজকের শিক্ষার্থীরাই হবে আগামী দিনের স্মার্ট দেশ গঠনের কারিগর। তাই তোমাদের প্রতি আমার আহ্বান লেখাপড়া করে মানুষের মতো মানুষ হয়ে দেশের সার্থে কাজ করতে হবে। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজ শাখার গভর্নিং বডির সদস্য আব্দুল আজিজ, স্কুল শাখার সদস্য সাহানা আক্তার সুমা, সহকারী অধ্যক্ষ বিল্লাল হোসেন সহ অত্র বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন। নবীন বরণ অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন একাদশ শ্রেণী শিক্ষার্থী সামিনুর রহমান।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain