শিরোনাম :
খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

প্রতিপক্ষকে ফাঁসাতে ইভাকে খুন করে বড় ভাই!খণ্ডিত মাথা উদ্ধার

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ১৬৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সুনামগঞ্জের ছাতকে খুন হওয়া তৃতীয় শ্রেণির ছাত্রী ইভা বেগমের (৯) বিচ্ছিন্ন মাথা অবশেষে উদ্ধার করেছে পুলিশ। খুনের ঘটনার ৪৮ ঘণ্টা পর শুক্রবার রাতে উপজেলার দোলারবাজার ইউনিয়নের দক্ষিণ কুরশি গ্রামের লিটন মিয়ার ধানক্ষেত থেকে ইভার মাথাটি উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, নিহতের বড় ভাই রবিউল হাসানের তথ্যের ভিত্তিতে খণ্ডিত মাথাটি উদ্ধার করা হয়। রবিউলকে ইভা হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে করাগারে পাঠানো হয়েছে।

ইভা উপজেলার দোলারবাজার ইউনিয়নের দক্ষিণ কুরশি গ্রামের মুশাহিদ আলীর মেয়ে ও স্থানীয় কুরশি পূর্বপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। ইভা হত্যার ঘটনায় তার বাবা গত বৃহস্পতিবার অজ্ঞাতদের বিরুদ্ধে ছাতক থানায় মামলা করেছিলেন।

গত ৪ অক্টোবর বিকেলে ইভা বাড়ির পাশে একটি দোকানে মোবাইল ফোন রিচার্জ করতে যাওয়ার পর থেকে নিখোঁজ ছিল। সন্ধ্যার পর বাড়ির পাশে একটি ধানক্ষেতে মাথাবিহীন বিবস্ত্র অবস্থায় ইভার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ইভার লাশ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ২০২২ সালের ৪ অক্টোবর উপজেলার দোলারবাজার ইউনয়নের দক্ষিণ কুরশি এলাকার খালেদ নুর নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় ইভার মা ও বড় ভাই রবিউলকে আসামি করা হয়। সেই মামলায় রবিউলকে কারাগারেও যেতে হয়। সম্প্রতি রবিউল কারাগার থেকে জামিনে বেরিয়ে আসেন। ধারণা করা হচ্ছে, ইভা হত্যাকাণ্ডে রবিউল ছাড়াও আরও কয়েকজন জড়িত। প্রতিক্ষকে ফাঁসাতেই রবিউলের সহযোগিতায় তারা ইভাকে খুন করতে পারে।

সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) রণজয় চন্দ্র মল্লিক জানান, এই খুনে জড়িতদের গ্রেপ্তারের জোর চেষ্টা করছে পুলিশ। আশা করি শিগগির খুনিরা ধরা পড়বে।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain