শিরোনাম :
খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

প্রয়াত শিল্পী বিদিত লাল দাস’র একাদশ প্রয়ান দিবসে স্মরণ সভা

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ১৬৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বাংলা লোকগানের প্রবাদ পুরুষ, সূর স্রষ্টা প্রয়াত শ্রী বিদিত লাল দাসের একাদশ প্রয়ান দিবস উপলক্ষে শ্রী বিদিত লাল দাসের স্মৃতির উদ্দেশ্যে স্থাপিত বিদিত লাল দাস সংগীত নিকেতন এর উদ্যোগে একটি স্মরণ সভা অনুষ্ঠিত হয়। রোববার (৮ অক্টোবর) রাত ৮টায় নগরীর শেখঘাস্থ নিজ বাড়িতে আয়োজন করা হয়।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা দিপ্তি পাল বলেন, “সিলেটের আঞ্চলিক গানকে দেশের গন্ডি পেরিয়ে বিদেশে প্রচারে যেকজন শিল্পী স্বাধীনতা পরবর্তী সময়ে ভূমিকা রেখেছেন তাদের মাঝে বিদিত লাল দাস অন্যতম। আমরা যারা উনার ছাত্রছাত্রী উনার অভাব সবসময় অনুভব করবো।”
বিদিত লাল দাসের একমাত্র পুত্র তথা বিদিত লাল দাস সংগীত নিকেতনের পরিচালক বিশ্বদীপ লাল দাস বলেন, ” আমার বাবা মারা গেছেন ১০ বছর পেরিয়ে ১১ বছর হলো। একুশে পদক তথা রাষ্ট্রীয় সম্মানের জোর দাবী জানাচ্ছি। মরিলে কান্দিস না আমার দায়, সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, কারে দেখাবো মনের দুঃখ গো, আমি কেমন করে পত্র লিখি রে, বিনোদিনী গো তর বৃন্দাবন কারে দিয়ে যাবি ইত্যাদি কালজয়ী গানের সুরস্রষ্টা সুরকার বিদিত লাল দাসকে মরনোত্তর একুশে পদকে ভুষিত করা হোক। একজন শিল্পী, সুরকার ও সংগীত গবেষক বিদিত লাল দাসকে সঠিক মূল্যায়ন করতে না পারাটা রাষ্ট্র তথা জাতির ব্যর্থতা। তিনি শুধুই আমার বাবা নন, তিনি রাষ্ট্রীয় সম্পদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কামরুল হাসান টিটু, ফয়সাল আহমেদ, রাজীব চৌধুরী, মূকিদ মিয়া, পাপ্পু , মোঃ হেলাল উদ্দিন, দিলীপ মোহন, অরুন্ধতী অরিত্রিকা দাস, অনুরাধা দাস, নির্ঝরা দাস, মকসুদ আহমদ সহ সংগীত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও পরিচালকসহ ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। গানে গানে সবাই স্মরণ করেন উস্তাদ শ্রী বিদিত লাল দাসকে। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain