শিরোনাম :
খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

অন্বেষা ভট্টাচার্য্যকে মুক্তাক্ষরের সম্মাননা প্রদান

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ১৫২ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: অন্বেষা ভট্টাচার্য্য জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহন করে প্রথম স্থান, জাতীয় শিক্ষা সপ্তাহে নৃত্য বিভাগে জাতীয় পুরস্কার, জাতীয় দাবা প্রতিযোগিতায় অংশগ্রহন ও সিলেটে আবৃত্তিতে প্রথম স্থান অর্জন করে।
তিনবারের জাতীয় পুরস্কার বিজয়ী নৃত্যশিল্পী অন্বেষা ভট্টাচার্য্যকে সম্মাননা প্রদান করেছে মুক্তাক্ষর। কাজী নজরুল ইসলামের দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘দোলনচাঁপা’ এর শতবর্ষ উদযাপন উপলক্ষে মুক্তাক্ষর সিলেটের আয়োজনে আবৃত্তি, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। গত ২৯শে সেপ্টেম্বর জিন্দবাজারস্থ নজরুল একাডেমিতে এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি মন্ডলীর সদস্য মোকাদ্দেস বাবুল।
ড. এম শহীদুল ইসলামের সভাপতিত্বে ও ঐশিকা তালুকদার এবং মনিষা তালুকদারের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এম সি কলেজের সাবেক চেয়ারম্যান প্রশান্ত কুমার সাহা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, ছড়াকার অজিত রায় ভজন। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain