শিরোনাম :
খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

সাইক্লোনের আসাদ চৌধুরী স্মরণসভা

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ১৫২ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: ‘কবি আসাদ চৌধুরী সাহিত্যে গণমুখী, নান্দনিক ও রোমান্টিক। আমাদের মহান স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে বাংলার লোকায়ত জীবন সবকিছুই তার লেখায় স্পষ্ট করে ফুটিয়ে তুলেছেন।
বাংলা সাহিত্যের খ্যাতিমান কবি, শিশুসাহিত্যিক, অনুবাদক, আবৃত্তিশিল্পী, দর্শকনন্দিত টিভি উপস্থাপক কবি আসাদ চৌধুরী স্মারণে সাইক্লোন কেন্দ্রীয় সংসদ আয়োজিত স্মরণসভায় মুখ্য আলোচকের বক্তব্যে কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরু একথা বলেন। গত সোমবার (০৯.১০.২০২৩) সন্ধ্যায় সাইক্লোন কেন্দ্রীয় সংসদের উদ্যোগে নগরীর জিন্দাবাজারস্থ সিলেট এক্সপ্রেস মিলনায়তনে সাইক্লোনের ২৬০তম সাহিত্য আসরে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। সাইক্লোনের সাবেক সভাপতি ভ্রমণকাহিনি লেখক মোয়াজ আফসারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সাইক্লোনের সাবেক সভাপতি গল্পকার সেলিম আউয়াল।
সাইক্লোনের সাহিত্য সম্পাদক তাসলিমা খানম বীথির পরিচালনায় আলোচনায় অংশ নেন স্বাস্থ্য বিভাগের অবসরপ্রাপ্ত পরিচালক কবি ডা. মোহাম্মদ মাশুকুর রহমান, বাংলাদেশ ব্যাংকের ডাইরেক্টর কবি আমিনুল ইসলাম, কবি দেওয়ান গাজী আবদুল কুদ্দুস শমশাদ, ছড়াকার কবির আশরাফ, গীতিকবি ফরিদ আহমদ, শিল্পী কুবাদ বখত চৌধুরী, কবি কামাল আহমদ, প্রবীণলেখক মকসুদ আহমদ লাল। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন নুপুর সঙ্গীতালয়ের পরিচালক শিল্পী তুহিন আহমদ, শিল্পী বিমান বিহারী বিশ^াস।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain