শিরোনাম :
খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

সিলেট সিটি করপোরেশনের টেন্ডার নিয়ে বিরোধ, ঠিকাদারকে অফিসে ঢুকে মারধরের অভিযোগ

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ১৭৯ বার পড়া হয়েছে

‎অনুসন্ধান ডেস্ক ::: সিলেট সিটি করপোরেশনের একটি প্রকল্পের কাজের ৫০ শতাংশ অংশীদারিত্ব অথবা ৫০ লাখ টাকা দাবিকে কেন্দ্র করে স্থানীয় এক ঠিকাদারের অফিসে হামলা ও মারধরের অভিযোগ উঠেছে।
‎
‎ভুক্তভোগী ঠিকাদারের অভিযোগ, প্রকল্পের অংশীদারিত্ব না দেওয়ায় স্থানীয় রাজনৈতিক নেতা ইমরান আহমদ চৌধুরীর লোক পরিচয় দিয়ে দুই ব্যক্তি তার অফিসে ঢুকে হামলা চালান। পরে তিনি হাসপাতাল থেকে চিকিৎসা নেন।
‎
‎ভুক্তভোগী ঠিকাদার হলেন  আবু আহমেদ আনছারী (৪৫) বাহরাম উদ্দীনের ছেলে নেহারি পাড়া,বাসা নং ডি ৭ আখালিয়ার বাসিন্দা তার দেওয়া তথ্য অনুযায়ী, ঘটনাটি গতকাল রোজ মঙ্গলবার
‎১০ অক্টোবর  বিকেলে এই ঘটনাট ঘটে, এ সময় তিনি অফিসে শ্রমিকদের মজুরি দিচ্ছিলেন। ঐ সময় দুই ব্যক্তি অফিসে প্রবেশ করেন। তারা নিজেদের স্থানীয় রাজনৈতিক নেতা এডভোকেট ইমরান আহমদ চৌধুরীর লোক বলে পরিচয় দেন বলে অভিযোগ করেন আবু আহমেদ আনছারী
‎
‎ঠিকাদারের দাবি, ওই ব্যক্তিরা প্রকল্পের ৫০ শতাংশ অংশীদারিত্ব অথবা এডভোকেট ইমরান আহমদ চৌধুরীকে ৫০ লাখ টাকা দিতে বলেন। এতে রাজি না হওয়ায় কোনো কথা ছাড়াই তার ওপর হামলা চালানো হয়।
‎
‎ভুক্তভোগী ঠিকাদার বলেন, “তারা আমাকে নির্দয়ভাবে মারধর করে। একপর্যায়ে আমার মনে হয়, তারা আমাকে হত্যা করতে চায়। তখন আমি দৌড়ে পালিয়ে যাই। রাস্তা থেকে একটি সিএনজি নিয়ে হাসপাতালে চলে আসি।”
‎
‎তিনি আরও জানান, হাসপাতালে চিকিৎসা নিয়ে  ছাড়া পাওয়ার পর এ ঘটনায় মামলা করবেন।
‎
‎এদিকে, ভুক্তভোগী ঠিকাদার স্থানীয় রাজনৈতিক নেতা ইমরান আহমদ চৌধুরীর বিরুদ্ধে এলাকায় প্রভাব বিস্তারের অভিযোগও করেন।
‎আনছারীর দাবি, স্থানীয় আওয়ামী লীগের এক এমপির আত্মীয়তার সুবাদে ইমরান আহমদ চৌধুরী সিলেটের বিভিন্ন কর্মকাণ্ডে একক আধিপত্য বিস্তার করছেন।
‎
‎তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত ইমরান আহমদ চৌধুরী সাথে যোগাযোগ করলে তিনি এসব বিষয়ে পরে কথা বলবেন বলে ফোন কেটেদেন তার পর প্রতিবেদক বেশ কয়েক বার ইমরান আহমদ চৌধুরীর মুঠো ফোনে যোগাযোগ করতে ব্যার্থ হয়।
‎
‎ঘটনার বিষয়ে অভিযুক্তদের বক্তব্য ও পুলিশের তদন্তের পরই অভিযোগের প্রকৃত চিত্র পরিষ্কার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain