শিরোনাম :
এবার ইউনিয়ন পরিষদ এর নির্বাচন কবে-জানা গেল মির্জা ফখরুল হোটেল শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কর্মীসভা অনুষ্ঠিত সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

রোমানিয়ার ভিসা আনতে গিয়ে ভারতে প্রাণ হারালেন সিলেটের যুবক

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ১৪৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: ভারতে রোমানিয়ার এম্বেসিতে পাসপোর্ট জমা দিয়ে রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন নাহিদুল ইসলাম মারুফ (২০) নামে সিলেটের জকিগঞ্জের এক যুবক।

শনিবার ভোর রাত ৪টার দিকে ভারতের দিল্লিতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। সে উপজেলার বীরশ্রী ইউনিয়নের রঘুরাশি গ্রামের মাওলানা আব্দুল হকের ছেলে।

জানা যায়, উচ্চতর জীবনের জন্য প্রায় ১৬ দিন আগে রোমানিয়ার ভিসার জন্য ভারতে যান। শুক্রবার রোমানিয়ার এম্বেসিতে পাসপোর্ট জমা দিয়ে বাসায় ফিরেন। শনিবার ভোর ৪টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। ৩ ভাই ও ২ বোনের মধ্যে সে দ্বিতীয়।

বিষয়টি নিশ্চিত করে মারুফের বাবা ও বীরশ্রী রহমানিয়া ইবতেদিয়া মাদরাসার সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হক বলেন, নভেম্বরে রোমানিয়ার ভিসা নিয়ে দেশে আসার কথা ছিল। কিন্তু তার আগেই পুত্রহারা হলাম বলে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি।

পারিবারিক সূত্রে জানা যায়, বর্তমানে তার লাশ দিল্লির নেজাম উদ্দিন আউলিয়ার মাজারের পাশে একটি হাসপাতালে রয়েছে। সেখানে ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়ার পর লাশ দেশে আনা হবে। তবে কখন আসবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain