শিরোনাম :
খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

ইতালি যাওয়ার স্বপ্ন মাসুদ খানের ট্রাকচাপায় শেষ

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ১৬০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ট্রাকচাপায় মাসুদ খান (৩৩) নামের মোটরসাইকেল চালক এক যুবক মারা গেছেন। গত মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেলে জগন্নাথপুর-রানীগঞ্জ সড়কের অনন্ত গোলাম আলীপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

মাসুদ জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া নোয়াগাঁও (খানবাড়ি) গ্রামের মৃত হিরণ খানের ছেলে।

নিহতের খালাতো ভাই মুজিবুর রহমান চৌধুরী বলেন, মাসুদ মোটরসাইকেল চালিয়ে বেতাউকা গ্রামে তার খালার বাড়ি থেকে নিজ বাড়ি ফিরছিলেন। পথে ট্রাকচাপায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

নিহতের ভাতিজা কামরুল ইসলাম বলেন, দুই মাসের মধ্যে তার ইতালি যাওয়ার কথা ছিল। ট্রাকচাপায় তার ইতালি যাওয়ার স্বপ্ন শেষ হয়ে গেল। তাঁর ছোট দুটি সন্তান রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ট্রাকসহ চালক ও তাঁর সহকারীকে আটক করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain