শিরোনাম :
আফরোজ পলিমারের কর্মীদের নিয়ে আনন্দঘন আয়োজন, সম্মাননা পেলেন দীর্ঘদিনের সহকর্মীরা ফের ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে -নিহত-১ সিলেটে চারদফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ, ১৫ দিনের আল্টিমেটাম সিলেটে পাসের হার ৫৮.৩৩, জিপিএ-৫ পেয়েছে ৩৮৩৬ জন সিলেটে ইউনিক ও বেঙ্গল দুই বাস চালকের বিরুদ্ধে মামলা সিলেটে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও ‘সমতল ভূমি কমিশন’ গঠনের দাবী সেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাকসেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাক শাহজালাল জামেয়া স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত অধিকাংশই নারী ও শিশু-গাজায় একটি ভবনের ধ্বংসস্তূপে ১৯ মরদেহ

সাইক্লোনের স্মরণসভা-কবি দেলোয়ার মুহাম্মদ প্রতিশ্রুতিশীল কবি ও দক্ষ সংগঠক ছিলেন

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ১২৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: ‘কবি দেলোয়ার মুহাম্মদ একজন প্রতিশ্রুতিশীল কবি ও দক্ষ সংগঠক ছিলেন। বিশেষ করে সাহিত্য আন্দোলনে তার তৎপরতা তার সতীর্থরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করবেন।’
সাইক্লোন কেন্দ্রীয় সংসদের উদ্যোগে তরুণ কবি ও সাহিত্যসংগঠক দেলোয়ার মুহাম্মদ স্মরণসভায় মুখ্য আলোচকের বক্তব্যে বাংলাদেশ পোয়েটস ক্লাবের চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী একথা বলেন। গত সোমবার (২৩.১০.২০২৩) সন্ধ্যায় নগরীর জিন্দাবাজারস্থ সিলেট এক্সপ্রেস মিলনায়তনে সাইক্লোনের ২৬২তম সাহিত্য আসরে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরু। সভায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মহীউদ্দিন আহমদ, স্বাস্থ্য অধিদপ্তরের অবসরপ্রাপ্ত ডাইরেক্টর ডা. মো. মাশুকুর রহমান, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার ও সাইক্লোনের সাবেক সভাপতি জাবেদ আহমদ, সুরমা নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের সাধারণ সম্পাদক মাসুদা সিদ্দিকা রুহী, আলোর অন্বেষণ-এর সভাপতি সাজন আহমদ সাজু, কবি সরওয়ার ফারুকী, কবি হেলাল নির্ঝর এবং স্বাগত বক্তব্য রাখেন গল্পকার সেলিম আউয়াল।
সাইক্লোনের সাহিত্য সম্পাদক তাসলিমা খানম বীথির পরিচালনায় আলোচনায় অংশ নেন ক্যালিগ্রাফার জাহেদ হোসাইন রাহীন, সাংবাদিক নূরুল ইসলাম, শিক্ষক-কবি নাছরিন সুলতানা, চিত্রশিল্পী কবির আশরাফ, সাংবাদিক এমরান ফয়সল, পোয়েটসপিডিয়া’র আহবায়ক রিপন আহমদ, কবি কামাল আহমদ, শেখ জাহিদ হাসান, এস.এম.ফাহিম। লেখাপাঠে অংশ নেন, কবি দেওয়ান গাজী আবদুল কুদ্দুস শমশাদ, শিল্পী কুবাদ চৌধুরী রুবেল, প্রবীণলেখক মকসুদ আহমদ লাল, রাকিব আলী

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain