শিরোনাম :
খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদ সাল সাবিল ইসলামিক ফাউন্ডেশনের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ১৮৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সাল সাবিল ইসলামিক ফাউন্ডেশন ময়না বাজারের উদ্যোগে ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদ সিলেটের ওসমানীনগর উপজেলার ময়নাবাজারে গত ২৬ অক্টোবর বৃহস্পতিবার বিকালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
৮নং উছমানপুর ইউনিয়ন এর ৯নং ওয়ার্ডের মেম্বার সাকির আহমেদ এর সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় সাবেক অফিস সম্পাদক হাফিজ তৌরিছ আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সিলেট জেলার প্রচার সম্পাদক মাওলানা মাজহারুল ইসলাম।
বিক্ষোভ ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন ঈদে মিলাদুন্নবী বাস্তবায়ন কমিটি বোয়াজুরের অর্থ সম্পাদক মাওলানা মুজিবুর রহমান, ২নং ওয়ার্ডের সাবেক মেম্বার হারুনর রশীদ, বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ বদরুল, ডা: মনসুর, ময়না বাজার আঞ্চলিক সকল মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও এলাকার মুরব্বিয়ান, ব্যবসায়িবৃন্দ সাল সাবিল ইসলামিক ফাউন্ডেশন এর সভাপতি, সেক্রেটারি ও সংগঠন এর সদস্যবৃন্দ, ময়না বাজার আঞ্চলিক তালামীয শাখার সদস্যবৃন্দ সহ স্থানীয় শিশু কিশোর যুবকবৃন্দ উপস্থিত ছিলেন।
বালাগঞ্জ সদর ইউনিয়ন আল ইসলাহ’র সাধারণ সম্পাদক হাফিজ ইকবাল আহমেদের দোয়ার মাধ্যমে সভার কার্যক্রম সমাপ্ত হয়। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain