শিরোনাম :
খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যার প্রতিবাদে খাদিম নগর ইউনিয়ন ইমাম সমিতির বিক্ষোভ মিছিল

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ১৫১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: ফিলিস্তিনের গাজা উপৎকায় দখলদার ইসরাইলি বাহিনীর নিমর্ম গণহত্যার প্রতিবাদে খাদিম নগর ইউনিয়ন ইমাম সমিতির উদ্যোগে ২৭ অক্টোবর শুক্রবার বাদ জুম্মা এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ইমাম সমিতি এয়ারপোর্ট রোড বড়শলা নতুন বাজার শাখার সভাপতি মাওলানা হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামেয়া আমিনিয়া মংলিপার হাজীনগর মাদ্রাসা এয়ারপোর্ট সিলেট এর প্রিন্সিপাল মাওলানা শায়খ মাহমুদুল হাসান।
হাবিবুর রহমান পংকি এবং মাওলানা আব্দুল মজিদ নোমান এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক তারা মিয়া, হাজী জুনেদ আহমদ মাওলানা হাফেজ জাহেদ আহমদ, মাওলানা আমিনুল ইসলাম, মানিক মিয়া, মাওলানা আব্দুল আহাদ, মাওলানা হাফিজ নাজিম উদ্দিন, মাওলানা শরীফ আহমদ, হাফিজ তোফায়েল আহমদ রুপু আহমদ, মাওলানা ফারহান আল হাবিবী, সাবির খান, আব্দুর রউফ প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যা প্রমাণ করে ইয়াহুদি সম্প্রদায় পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি এবং সন্ত্রাসী জঙ্গিবাদের মূল হোতা। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, অবিলম্বে এই বর্বর গণহত্যা বন্ধ না করলে, বিশ্ব মুসলিম জেগে উঠবে। তারা ইসরাইলি সকল পণ্য বর্জন করার জন্য বিশ্ব মুসলমানদের আহ্বান জানান। মুসলমানদের প্রথম ক্বিবলা আল-আকসা উদ্ধার এবং ফিলিস্তিন রাষ্ট্রকে স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে বিশ্ব নেতৃবৃন্দকে এগিয়ে আসার আহ্বান জানান। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain