শিরোনাম :
খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

বাংলাদেশ সেনাবাহিনী ভলিবল প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ৩৩ পদাতিক ডিভিশন

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ১৫৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ ::  বাংলাদেশ সেনাবাহিনী ভলিবল প্রতিযোগিতা ২০২৩-এর চ্যাম্পিয়ন হয়েছে ৩৩ পদাতিক ডিভিশন।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সিলেট সেনানিবাসে অনুষ্ঠিত ফাইনালে ‘৩৩ পদাতিক ডিভিশন’ সরাসরি ২৫-২০, ২৫-১০ ও ২৫-২১ পয়েন্টে ‘৫৫ পদাতিক ডিভিশন’কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
বাংলাদেশ সেনাবাহিনী ভলিবল প্রতিযোগিতার সমাপনি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর চীফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, এসবিপি, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি।
প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় হিসেবে ইউপি সার্জেন্ট রাজু আহমদ ও সেরা নবীন খেলোয়াড় হিসেবে সৈনিক নাঈম ইসলাম নির্বাচিত হন।
অনুষ্ঠানে জেনারেল অফিসার কমান্ডিং ( জিওসি)১৭ পদাতিক ডিভিশনও এরিয়া কমান্ডার সিলেট এরিয়া, জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ৫৫ পদাতিক ডিভিশন, কমান্ড্যান্ট এসআই এন্ড টি ছাড়াও উর্ধ্বতন সেনা কর্মকর্তাগণ, অন্যান্য অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার, ও অন্যান্য পদবীর সৈনিক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৯ অক্টোবর হতে প্রতিযোগিতাটি শুরু হয়। এতে বাংলাদেশ সেনাবহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৬ টি দল অংশগ্রহণ করে।

 

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain