শিরোনাম :
কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসীর মরদেহ সিলেট আসছে কাল সিলেটে চুরি হওয়া ৬৮টি মোবাইল উদ্ধার করে মালিকদের হস্তান্তর করল পুলিশ শান্তিগঞ্জ জেবিবি উচ্চ বিদ্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ওয়ান চাইন্ড ওয়ান ট্রি কর্মসূচি উদ্ধোধন ও বৃক্ষরোপণ ইসলামী সমাজকল্যাণ পরিষদ ওসমানীনগরের বৃক্ষরোপণ অভিযান রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এম এ সালামকে বিএনপি নেতা আব্দুল খালিকের সংবর্ধনা প্রদান পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ে গ্রাচ্যুইটি ও আইজিপি শিক্ষাবৃত্তি বিতরণ নৌকা চুরির অভিযোগে যুবকের দুই চোখ উপড়ে দেওয়ার অভিযোগ, আতঙ্ক গোয়াইনঘাটে বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ ভারতের ট্যুরিস্ট ভিসা ২৮ জুন চালু হচ্ছে- হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সিলেটে ৩ দফা দাবিতে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

মির্জা ফখরুলসহ নেতাকর্মীদের গ্রেফতারে ড. এনামুল হক চৌধুরীর নিন্দা: মুক্তি দাবী

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ১৯৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. মোঃ এনামুল হক চৌধুরী। একই সাথে সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী, জেলা বিএনপির সহ-সভাপতি ফখরুল ইসলাম ফারুক, ঢাকা থেকে দিলোয়ার হোসেন সায়েম ও বিমল দেবনাথ এবং রোববার নগরী থেকে ৮ নেতাকর্মীকে গ্রেফতারের নিন্দা জানান তিনি।

এক বিবৃতিতে তিনি বলেন, চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন বানচাল করতে সরকার দেশে আবার হামলা-মামলা, গ্রেফতার-নির্যাতনে হিংস্র খেলায় মেতে উঠেছে। শনিবার ঢাকায় বিএনপির শান্তিপূর্ণ মহাসমাবেশে হামলা চালিয়ে ভন্ডুল করে দিয়েছে। রোববার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অন্যায়ভাবে আটক করা হয়েছে। সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী, জেলা সহ-সভাপতি ফখরুল ইসলাম ফারুক, ঢাকা থেকে সদর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক দিলোয়ার হোসেন সায়েম ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য বিমল দেবনাথ, রোববার নগরী থেকে ৮জন নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। নেতাকর্মীদের বাসা-বাড়ীতে তল্লাশীর নামে হয়রানী চালানো হচ্ছে। হামলা-মামলা, নির্যাতন-নিপীড়ন চালিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন দমিয়ে রাখা যাবেনা। সরকারকে অবশ্যই গণতন্ত্রের পথে ফিরে আসতে হবে। অবিলম্বে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি নেতা আব্দুল কাইয়ুম জালালী পংকী, ফখরুল ইসলাম ফারুকসহ অন্যায়ভাবে আটক সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দিন। নিরপেক্ষ সরকার পুনর্বহাল করে দ্রুত পদত্যাগ করুন। অন্যথায় চলমান আন্দোলন গণবিষ্পোরণে রুপ নিবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain