শিরোনাম :
খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

সিলেটে যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার চেষ্টা

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ১৬১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেটের দক্ষিণ সুরমার গালিমপুর এলাকায় যাত্রীবাহী একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করে পিকেটাররা। এসময় গাড়িটিতে ভাঙচুরও চালায় তারা। তবে বাসের যাত্রীরা গাড়ির টায়ারে লাগা আগুন নিভিয়ে ফেলেন। ফলে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

মঙ্গলবার সকাল ৮টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের আতিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যাওয়ার আগেই পিকেটাররা পালিয়ে যায়।

এদিকে বিএনপির ডাকা অবরোধের সমর্থনে সকাল থেকেই ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে বাস চলাচলে বাধা দিচ্ছে পিকেটাররা। সড়কে গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে তারা। এদিকে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মহাসড়কে পুলিশের পাশাপাশি টহল দিচ্ছে বিজিবি।

সকাল সাড়ে ৮ টার দিকে দক্ষিণ সুরমার আতিবাড়িতে সিলেট-ঢাকা মহাসড়কে রাস্তায় গাছ ফেলে আগুন ধরিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে পিকেটাররা। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা জানান, আমরা মানুষের সার্বিক নিরাপত্তায় প্রস্তুত পুলিশ। কেউ নাশকতার চেষ্টা করলে দ্রুত তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, গালিমপুরে একটি বাসে আগুন দেয়ার চেষ্টা করা হয়েছিলো। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকেটাররা পালিয়ে যায়। কোন ক্ষয়ক্ষতি হয়নি।

এছাড়া সকাল থেকে নগরের বন্দরবাজার, জিন্দাবাজার ও চৌহাট্টা, আম্বরখানাসহ বিভিন্ন মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। প্রস্তুত রয়েছে পুলিশের সাজোয়া যান এপিসি। নগরে সিএনজি অটোরিকশা, ট্রাক, প্রাইভেটকার ও মাইক্রোবাস চলাচল করতে দেখা গেছে। তবে মহাসড়কে যান চলাচল একেবারেই কম।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain